img


আরো বেশি ভোটে জয়ের লক্ষে ২০ নম্বর ওয়ার্ডে প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার মুখ্যমন্ত্রীর


আইনেট  প্রতিনিধিঃ      মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সম্পন্ন হওয়ার পর ভোট প্রচার আরো জোরদার করেছে বিজেপি। দলের বিধায়ক, মন্ত্রী এবং নেতৃবৃন্দ প্রার্থীর সাথে বাড়ি বাড়ি ভোট প্রচারে যাওয়া শুরু করেছেন। এর অঙ্গ হিসেবেই বুধবার সকালে আগরতলা পৌরনিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী রত্না দত্তের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। প্রার্থী ছাড়াও মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ। এদিন ২০ নম্বর ওয়ার্ডের  ১৬ নম্বর বুথ এলাকায় ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। এই এলাকাতেই মুখ্যমন্ত্রীর জন্ম কর্ম সবকিছু। ছোটবেলা থেকে এই এলাকাতেই বেড়ে উঠেছেন তিনি। দিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে এলাকার মানুষের খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, বিজেপি দলের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে ।মানুষ জানেন তাদের উন্নয়নে একমাত্র এই সরকারই কাজ করবে ।আর সরকার এই লক্ষ্যে কাজ করে চলছে। বিরোধীদল কংগ্রেস এবং সিপিএমের প্রতি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, লোকসভায় কংগ্রেস ১০০ আসন স্পর্শ করতে পারেনি ।রাজ্যে তিনটি মাত্র বিধানসভা কেন্দ্র তাদের। আমরা ৩৬৫ দিনই মানুষের পাশে থাকি, মানুষের কাজ করি। বিরোধীদের ভোট এলে মানুষের কথা মনে হয় ।এই জন্যই কংগ্রেস এবং সিপিএমের এই দুর্দশা বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, যে এলাকায় এদিন ভোট প্রচার তিনি করছেন এই এলাকাতেই তার জন্ম-কর্ম সবকিছু। এলাকার প্রত্যেক মানুষজনকে তিনি চেনেন এবং জানেন। তিনি জানান বিজেপির প্রতি মানুষের আঘাধ আস্থা রয়েছে। নগর ভোটে এর প্রতিফলন দেখা যাবে। এবারও আগতলা পৌর নিগমের ৫১টি ওয়ার্ডেই জয়ী হবে বিজেপি। নির্বাচনে বিজেপির ভোট কতটা বাড়বে সেটা এখন দেখার বিষয় বলে জানান মুখ্যমন্ত্রী।