img


নিশি কুটিম্বদের হাত সাফাই


আইনেট  প্রতিনিধিঃ       নিশি কুটিম্বদের হাত সাফাই থেকে বাদ পরছেনা দোকান পাট,অফিস আদালত সহ মন্দির,মসজিদ ও গীর্জা।নতুন নতুন ফন্দি সহ আধুনিক কলাকৌশল ব্যাবহার করে রাএি কিংবা দিনের বেলাতেও চুরি কান্ড সংঘটিত করে চলেছে চোরেরা।এতদিন দোকান পাট সহ অফিস আদালতে চুরি কান্ড সংঘটিত করলেও ধর্মীয় ভাবাবেগ কে পাথেয় করে মন্দির মসজিদ কিংবা ধর্মীয় প্রতিষ্টানে চুরি কান্ড থেকে বিরত থাকলেও বর্তমানে চোরদের হাত সাফাই থেকে বাদ পরছেনা মন্দির মসজিদ গির্জা।এরই ফলশ্রুতিতে ৯ই নভেম্বর গভীর রাএিতে চোরেরা দু:সাহসীক চুরি কান্ড সংঘটিত করে পানিসাগর শ্রী শ্রী পঞ্চদেবতা মন্দিরে।বিগত দিনেও একই মন্দিরে বার কয়েক এই ধরনের চুরি কান্ড সংঘটিত করে চোরেরা।মন্দির কল্যাণ সমিতি সদস্যরা জানায়,গতকাল রাএিতে একটি ধর্মীয় অনুষ্টান কে ঘিরে রাএি আনুমানিক বারোটা নাগাদ মন্দিরে কাজ কর্ম সেরে সকলেই নিজ নিজ বাড়িতে চলে যায়।সকাল বেলা আনুমানিক চরটে নাগাদ কার্তিক মাস উপলক্ষে মঙ্গলা কীর্তনে আসা ভক্তরা দেখতে পায় মন্দিরের অফিস কক্ষের পিছনের দরজা ভাঙ্গা এবং ঘরের ভিতরের সকল জিনিস পএ এলোমেলো ভানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।এই দৃশ্য পরিলক্ষিত করে বিষয়টি নিশ্চিত চুরি কান্ডের ঘটনায় ভেবে তড়িঘড়ি জানানো হয় মন্দির পরিচালন কমিটিকে।পরবর্তীতে খবর পেয়ে সকলেই ঘটনা স্থলে ছুটে আসে এবং দেখতে পায় অফিস কক্ষের পিছনের দরজা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে এবং আলমারি ভেঙ্গে প্রায় দুই ভড়ি ওজনের স্বর্ণালংকার এবং প্রায় তিন ভড়ি ওজনের রুপোর গহনা সহ প্রায় কুড়ি থেকে ২৫ হাজার প্রণামির টাকা চুরি করে পালিয়ে যায় চোরেরা।এমনকি মন্দির লাগুয়া শিবানন্দ দাস নামের এক মিষ্টির দোকান  মালিকের দোকানের তালা ভেঙ্গে ঐ দোকান থেকে বেশ কিছু সামগ্রী চুরি করে পালিয়ে যায় চোরেরা।তবে দোকানে নগদ টাকা পয়সা না থাকাতে চোরেরা নিরাস হয়ে ফিরে যায়।চুরি কান্ডের খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ এবং খোঁজ খবর নিয়ে মন্দির পরিচালন কমিটির অভিযেগ মুলে একটি মামলা রুজু করে অভিযুক্ত চোরেদের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে যাচ্ছে।ধারণা করা হচ্ছে,অচিরেই অভিযুক্ত চেরদের বিরুদ্ধে তল্লাশি চালিয়ে তাদের জালে তুলা সম্ভব হবে।মহকুমা শাসক কার্যালয়,অগ্নি নির্বাপক দপ্তর সহ আসাম আগরতলা জাতীয় সড়ক লাগুয়া জনবহুল এলাকায় অবস্থিত মন্দিরে একের পর এক চুরি কান্ড সংঘটিত হওয়াতে গোটা পানিসাগর জুড়ে চাঞ্চল্য সহ আতঙ্ক বিরাজ করছে।