img


কৈলাসহরে ক্যানসার হাসপাতালের উদ্যোগ, জমি দেখতে মন্ত্রী টিংকু রায়


আইনেট  প্রতিনিধিঃ    ঊনকোটি জেলা হাসপাতালের পাশেই ৫০ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল গড়ার উদ্যোগ। বুধবার দুপুরে প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। তাঁর সঙ্গে ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক শির্ষেন্দু চাকমা, জেলা হাসপাতালের এমএস ডাঃ রোহন পাল-সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।  মন্ত্রী জানান, ক্যানসার হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে জমি পরিদর্শন ও ডিপিআর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই জায়গাটি সার্ভে করে বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুত করা হবে।এই হাসপাতাল তৈরি হলে ঊনকোটি, উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন। বর্তমানে ক্যানসার চিকিৎসার জন্য তাঁদের আগরতলার উপর নির্ভর করতে হয়। কৈলাসহরে এই হাসপাতাল গড়ে উঠলে দূরবর্তী জেলার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে। জমি সমীক্ষা ও ডিপিআর তৈরির পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।