img


উদয়পুর মহকুমায় বিভিন্ন ওয়ার্ডে প্রচারে আরো গতি বাড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি


আইনেট  প্রতিনিধিঃ   আসন্ন পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে   উদয়পুর মহকুমায় বিভিন্ন ওয়ার্ডে প্রচারে আরো গতি বাড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার সকাল থেকে উদয়পুর মহকুমা 21 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী পরিমল দাশের সমর্থনে কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে বের হন। প্রার্থীএ পরিমল দাস বলেন তিনি 21 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির মনোনীত একজন প্রার্থী ‌। উনার ওয়ার্ডে মোট ভোটার ১৪৭৭ জন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়নমূলক ধারা বজায় রেখেছে। কাজের  মাধ্যমে ভারতীয় জনতা পার্টি মানুষের আশা-আকাঙ্ক্ষা বিশ্বাসের মর্যাদা দিয়েছে। এলাকায় আশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কুড়ি শতাংশ কাজ বাকি আছে যা ইতিমধ্যে শেষ হবার পথে। তিনি জয়ী হয়ে এলাকার উন্নয়নে বিশেষ করে পানীয় জল, বিদ্যুৎ, উজ্জ্বলা যোজনার গ্যাস, এবং রাস্তা যে সমস্ত গলি গুলো বাকি আছে সে সমস্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হবে বলে আশা ব্যক্ত করেন। এলাকার জনগণ ভারতীয় জনতা পার্টি কে জয়ী করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে।