
আইনেট প্রতিনিধিঃ মহকুমার শ্রীনগর শীতলাবাড়ি ঘোষপাড়া এক নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনায় গোটা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা একটি নিরপরাধ পুত্রসন্তানকে পুকুরের জলে ফেলে হত্যা করেছে—এই প্রশ্ন এখন প্রতিটি মানুষের মনে ঝড় তুলেছে। অবৈধ সম্পর্কের জেরে এই পরিণতি, নাকি অন্য কোনো পারিবারিসাব্রুমক কলহ? এই রোমহর্ষক ও রহস্যজনক মৃত্যু ঘিরে জনমানসে প্রশ্ন আর ধোঁয়াশার অন্ত নেই।
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর আউটপোস্টের পুলিশ। সংবাদ মাধ্যমকে ঘটনার বিবরণ দিতে গিয়ে শ্রীনগর আউটপোস্টের ডিউটি অফিসার স্বপন মল্ল জানান, সকালে খবর পাওয়ার পরই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ফরেনসিক টিমকে ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়েছে এবং এই জঘন্য অপরাধের পেছনের আসল সত্য উদঘাটনে জোরকদমে তদন্ত শুরু হয়েছে।কোন হাসপাতালে জন্মগ্রহণ করে এই শিশু? কোন প্রাইভেট চেম্বারে নয় তো? ইতিমধ্যে সমস্ত বিষয়ের উপর রাখা হচ্ছে করা নজরদারি।
প্রাথমিক তদন্তে পুলিশ খতিয়ে দেখছে যে, লোকলজ্জার ভয়ে কিংবা কোনো অবৈধ সম্পর্কের জেরেই কি এই নিষ্ঠুর পরিণতি ডেকে আনা হয়েছে? সদ্যোজাত এই শিশুর জীবনে আলো ফোটার আগেই কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশের কড়া নজরদারি এবং ফরেনসিক পরীক্ষার রিপোর্টের পরেই হয়তো পরিষ্কার হবে এই পৈশাচিক ঘটনার আসল সত্য। তবে এই হৃদয়বিদারক ঘটনা প্রমাণ করল, সমাজের নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে পৌঁছালে একটি নিষ্পাপ শিশুকে এমন নির্মমভাবে প্রাণ হারাতে হয়।