img


কংগ্রেস প্রার্থীকে নিয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বাড়ি বাড়ি ভোট প্রচার


আইনেট  প্রতিনিধিঃ     ভোট প্রচারে মাঠে নামলো কংগ্রেস।  বৃহস্পতিবার আগরতলা পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস মনোনীত প্রার্থী রত্না বর্মন পালের সমর্থনে শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার হয়। ভোট প্রচারে উপস্থিত ছিলেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। এদিন প্রার্থী রত্না বর্মন পাল কে সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন তিনি। ভোট প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় অভিযোগ করে বলেন, এলাকায় কোন উন্নয়নমূলক কাজ হচ্ছে না ।শুধু ফ্ল্যাগ আর ফেস্টুনে এলাকা ভরে দেওয়া হচ্ছে। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল থেকে অর্থ মঞ্জুর করা হলেও এখন পর্যন্ত কাজ হয়নি। গোটা ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রে উন্নয়নের কাজ স্তব্ধ বলে অভিযোগ করেন বিধায়ক। তিনি জানান কেবলমাত্র নব্য বিজেপি এবং নিগো ব্যবসায়ীদের আঙ্গুল ফুলে কলা গাছ নয়, বটগাছ হয়ে যাচ্ছে। ২৫ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী রত্না বর্মন পাল বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে দৃঢ়তার সাথে জানান তিনি।