img


ইতিহাসের সবচেয়ে বড় বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত রাশিয়া-ইউক্রেন


আইনেট  প্রতিনিধিঃ        ইউক্রেনের সঙ্গে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মতি জানিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পরিকল্পিত এই বন্দিবিনিময় হবে দুই দেশের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড়।       বৃহস্পতিবার     আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান জেলেনস্কি।    তিনি বলেন, রাশিয়া বন্দিবিনিময়ের বিষয়ে সম্মতি দিয়েছে। জেলেনস্কির ভাষায়, ‘এটি হবে যুদ্ধবন্দিদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিময়। এটি একটি বাস্তব অর্জন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’   সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় অগ্রগতির কথাও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তার মতে, সর্বশেষ বৈঠক যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে নতুন করে আশার সঞ্চার করেছে।