img


ডিসেম্বরের প্রথম সপ্তাহে আইপিএফটির ত্রিবার্ষিক সম্মেলন।


আইনেট  প্রতিনিধিঃ    শনিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় আইপিএফটি কেন্দ্রীয় কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে মূলত আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দলের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, রাজ্য সরকারের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য নেতৃত্বরা।   : বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং জানান, দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর নতুন কমিটি গঠন করার কথা। কিন্তু বিভিন্ন নির্বাচন ও সাংগঠনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে প্রায় তিন বছর পাঁচ মাস অতিক্রান্ত হয়েছে। তাই আগামী ছয় মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।   পাশাপাশি আসন্ন পৌর নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএফটি সরাসরি কোনও পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবারও সরাসরি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের কোনও পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নেই। তবে নির্বাচনে কোনও রাজনৈতিক দলকে সমর্থন করা হবে কি না, সেই বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।