img


খোয়াই পৌর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি।


আইনেট  প্রতিনিধিঃ      আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে খোয়াই পৌর পরিষদের ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোরদার তৎপরতা শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি মনোনীত প্রার্থী সাগর দেবের সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ অভিযান চালানো হয়।এই অভিযানে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা প্রভারী তাপস মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

জনসংযোগ অভিযানের মাধ্যমে প্রার্থী সাগর দেবের সমর্থনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দলীয় নেতৃত্ব। পাশাপাশি আসন্ন পৌর পরিষদ নির্বাচনে বিজেপির পক্ষে সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়।

নির্বাচন যত এগিয়ে আসছে, ততই খোয়াই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিজেপি  দল প্রচার ও জনসংযোগ কর্মসূচি আরও জোরদার করছে।