
আইনেট প্রতিনিধিঃ রাশিয়ার কাছে নিজেদের দনবাস অঞ্চল তুলে দিতে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পরিবর্তে তাদের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছে। জেলেনস্কি সাংবাদিকদের এ বিষয়ে জানিয়েছেন, মার্কিনিরা একটি প্রশ্ন তুলেছে: ‘যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়? তাহলে ইউক্রেন কী দনবাস থেকে সরে যাবে?’। এবারই প্রথমবার এমন প্রশ্ন তোলা হলো। নিজেদের সীমান্তের সঙ্গে লাগোয়া ইউক্রেনের দনবাসের নিয়ন্ত্রণ নিতে ২০১৪ সাল থেকে চেষ্টা করছে রাশিয়া। এরমধ্যে ২০২২ সালে দেশটি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। দনবাসের দুটি বড় অঞ্চল হলো দোনেৎস্ক ও লুহানেস্ক। রাশিয়া এরমধ্যে একটি অঞ্চল পুরোপুরি দখল করেছে। আরেকটি অঞ্চল নিয়ন্ত্রণ নিতে এখনো লড়ে যাচ্ছে তারা।