img


সব আদিবাসী জমির অধিকার পাবেন - মুখ্যমন্ত্রী শুভেন্দু


আইনেট  প্রতিনিধিঃ    সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমির অধিকার দেওয়া হবে। ঝাড়গ্রাম থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এমনকী ভুয়ো এসসি সার্টফিকেট নিয়েও সরকার যে কড়া পদক্ষেপ নেবে তাও এদিন স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই ইস্যুতে পূর্বতন তৃণমূল সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ”আগের সরকার আদিবাসীদের নাম করে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল। কিন্তু এই সরকারের আমলে একটা ভুয়ো এসসি সার্টিফিকেট দিতে দেওয়া হবে না।” এমনকী একাধিক ভুয়ো এসসি সার্টফিকেটধারীকে ধরা হয়েছে বলেও এদিন জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি শবর জনজাতি গোষ্ঠীর মানুষদের জন্যে নতুন প্রকল্পেরও ঘোষণা করেন তিনি।

বিরসা মুন্ডা’র জন্মজয়ন্তীতে ‘জনজাতি গৌরব দিবস’ উদযাপনে এদিন ঝাড়গ্রামে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানেই এদিন তিনি বলেন, ”পাট্টার অধিকার নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ।