img


== ভগবান বিরসা মুন্ডার সংগ্রামী চেতনায় অনুপ্রাণিত ছিলেন রাজ্যের জনজাতি নেতৃবৃন্দও- রাজ্যপাল


আইনেট  প্রতিনিধিঃ      রবিবার ১৫ নভেম্বর দেসের অবিসংবাদিত জনজাতি স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার ১৫১ তম জন্মজয়ন্তী ।এই উপলক্ষে সারাদেশের সাথে রাজ্যও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন রাজধানীর দশরথ দেব অডিটোরিয়ামে জনজাতি কল্যাণ দপ্তরের ট্রাইবেল রিসার্চ অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট এবং ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার এর যৌথ যুগে ষষ্ঠ জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে নেতৃবৃন্দ দেশের বীর স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু  বলেন ,পরাধীন ভারতবর্ষের জনজাতিদের ঐক্যবদ্ধ করে অধিকার সুরক্ষার লড়াই শুরু করেছিলেন ভগবান বিরসা মুন্ডা। মাত্র ২৫ বছর বয়সেই কারাগারে তার মৃত্যু হয়। এর মধ্যেই তিনি দেশের জনজাতিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন ।সারা দেশের সাথে ত্রিপুরাতেও এক প্রভাব পড়ে। রতন মনী রিয়াং , দশরথ দেববর্মা, রতন মনি নোয়াতিয়া প্রমূখ জনজাতি নেতৃত্ব রাজ্যের জনজাতিদের ঐক্যবদ্ধ করার আন্দোলন চালিয়ে গিয়েছিলেন।