img


জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে ছামনুতে ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের উদ্বোধন


  আইনেট  প্রতিনিধিঃ      জনজাতীয় গৌরব দিবসকে সামনে রেখে ধলাই জেলার ছামনুতে উদ্বোধন হল ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়। ছামনু আর.ডি. ব্লকের অন্তর্গত EMRS-Chawmanu-এর প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আয়োজিত হয় এই উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভু লাল চাকমা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, আইএএস, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডাঃ কে. শশিকুমার,    আইএফএস,   জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, ধলাই জেলাশাসক বিবেক এইচ বি, আইএএস, টিটিএএডিসির এমডিসি ইসমাইল জয় ত্রিপুরা সহ অন্যান্য ।

মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৪৮০ আসন বিশিষ্ট এই একলব্য মডেল আবাসিক বিদ্যালয়টি জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । আবাসিক বিদ্যালয়ের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মেধাবী জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষা, আবাসনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে। তিনি বলেন জনজাতিদের উন্নয়নের জন্য দেশের প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করে চলছেন। রাজ্যে জনজাতিদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গড়ে তোলা হচ্ছে একের পর এক আবাসিক  শিক্ষা প্রতিষ্ঠান । আর এইসব শিক্ষা প্রতিষ্ঠানে থেকে ছাত্র-ছাত্রীরা গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।

জনজাতীয় গৌরব দিবসের প্রাক্কালে এই বিদ্যালয়ের উদ্বোধনকে ঘিরে ছামনু এলাকায় বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।