
আইনেট প্রতিনিধিঃ পি আর বাড়ি থানার পুলিশের অভিযানে প্রায়১০.০৭ গ্রাম ইয়াবা টেবলেট এবং ভারতীয় টাকা ছয় লক্ষ, একহাজার চারশত টাকা উধ্বার। নেশা কারবারীদের দৌরাত্ম্য রুখতে ফের বড়সড় সাফল্য পেল পি আর বাড়ি থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে রাজনগর পি আর বাড়ি থানাধীন রাঙ্গামুড়া দক্ষিণ মুসলিম পাড়া বাসি মোঃ জসীম মিঞার বাড়ীতে তল্লাশি চালিয়ে আইনগত প্রক্রিয়া মেনে ইয়াবা টেবলেট, ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেছে পিআর বাড়ি থানার পুলিশ। এই ঘটনায় পিআর বাড়ি থানায় মামলা রুজু হয়েছে যার নম্বর ৪০/২০২৬US 22(b)/25/27-A/29NDPS।রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযানে নামে পি আর বাড়ি থানার পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক, পিআরবাড়ি থানার ওসি রতন রবি দাস, সাব ইন্সপেক্টর বিকাশ দেবনাথ,ডিস্ট্রিক্ট ফরেন্সিক টিম,এছাড়া ছিলো পিআর বাড়ি থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত ভাবে জানান পিআর বাড়ি থানার পুলিশ রতন রবিদাস তদন্ত চলছে।