
আইনেট প্রতিনিধিঃ মানুষ আবার বিজেপিকে চাইছেন। এত ভালো এবং সুন্দর কাজ হয়েছে যে তাতে মানুষ সন্তুষ্ট ।আর এই উন্নয়নের গতি ত্বরান্বিত করার চিন্তা ভাবনা নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি। এতে বিপুল সারা পরিলক্ষিত হচ্ছে। আগরতলা পৌরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকি চক্রবর্তীর সমর্থনে ভোট প্রচারে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উল্লেখ্য এই ১৬ নম্বর ওয়ার্ড থেকেই বর্তমান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ২০২১ সালে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এবারের নির্বাচনে তিনি প্রার্থী হননি। তার বদলেই এলাকার সবার পরিচিত মুখ পিনাকী চক্রবর্তীকে বিজেপি প্রার্থী করেছে। এদিন ভোট প্রচারে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।