
আইনেট প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ভেতরে এমন কোনো হামলার ঘটনা ঘটলে ইরানকে এমন চড়া মূল্য দিতে হবে, যা এর আগে কোনো দেশ কখনো দেয়নি।
ইরানের কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি, কারণ তারা (ইরান) উন্মাদের মতো আচরণ করছে। আর ঠিক এ কারণেই তাদের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যাবে না।