
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা স্টেট ফার্মাসিটিক্যাল প্রাইস মনিটরিং এন্ড রিসোর্স ইউনিটের উদ্যোগে আজ আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এনপিপিএ দ্বারা ওষুধের দামের নিয়ন্ত্রণ এবং "ফার্মা সাহি দাম"এর প্রবর্তন বিষয়ক এক দিবসীয় জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ডেপুটি ড্রাগস কন্ট্রোলার সুব্রত দাস, ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অ্যাপেলো কলই, ড্রাগ ইন্সপেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিবর্গ। এই কর্মশালায় ধলাই জেলার অন্তর্গত বিভিন্ন ঔষধের দোকানের মালিকরা, আশা কর্মী, আশা ফ্যাসিলিটেটররা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ কিভাবে পরিষেবা পেতে পারে ন্যায্য মূল্যে ওষুধ পেতে পারে সে বিষয়ে এই কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া ক্যান্সার রোগের ঔষধ এখন অনেকটাই কম দামে পাওয়া যাচ্ছে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। ক্যান্সার রোগের ওষুধের দাম ৯৬.৪৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এতে রোগীরা উপকৃত হবেন এবং এই বার্তাটা সকলের কাছে পৌঁছে দেওয়া।