img


আগরতলা পৌরনিগমের ৫১ টি ওয়ার্ডে বিজেপির বিরাট জয় সময়ের অপেক্ষা মাত্র -সংসদ রাজীব ভট্টাচার্য


আইনেট  প্রতিনিধিঃ  আগরতলা পৌর নিগমের নির্বাচনে জোড় কদমেই বিভিন্ন রাজনৈতিক দলগুলির মনোনীত প্রার্থীদের ভোট প্রচারের কাজ চলছে। প্রচারে কয়েক যোজন এগিয়ে রয়েছে শাসকদল বিজেপি। মঙ্গলবার ৯ বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী অঞ্জনা দাসের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার হয়। সংশ্লিষ্ট এলাকার ৪৪ এবং ৪৫ নং বুথে বাড়ি বাড়ি ভোট প্রচারের কাজ চলে। এই কর্মসূচিতে বিজেপি প্রার্থী অঞ্জনা দাসের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, ২০২১ সালের মত এবারো আগরতলা পৌরনিগমের ৫১ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত হতে চলেছে। এর কারণ বিশ্লেষণ করে সাংসদ জানান ,বিরোধী দল লক্ষ্য এবং নীতিভ্রষ্ট হয়ে গেছে। লক্ষ্য এবং নীতি ঠিক না থাকলে নির্বাচকমণ্ডলী তাদের ভোট দেবেন এমন বোকা রাজ্যবাসী নন। সাংসদ আরো জানান, ২০২১ সালে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিলেন। এবারের নির্বাচনেও ৫১ টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। মনোনীত প্রার্থীদের নিয়ে নির্বাচক মন্ডলীর উল্লাস দেখেই বিষয়টি আগাম বোঝা যাচ্ছে বলে জানান সাংসদ রাজীব ভট্টাচার্য।