img


শহরের কল্পনাতীত উন্নয়নই নিগম ভোটে বিজেপির বিরাট জয়ের চাবিকাঠি -মন্ত্রী বিকাশ দেববর্মা


আইনেট  প্রতিনিধিঃ      আগরতলা পৌর নিগমের ২২ নম্বর ওয়ার্ডে এবারো রাজ্যের পৌর খাওয়া নারী নেত্রী হিমানী দেববর্মা কে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই প্রচারের ঝাঁপিয়ে পড়েছেন হিমানী দেববর্মা। মঙ্গলবার প্রার্থীর সাথে বাড়ি বাড়ি ভোট প্রচারে অংশ নেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। সাথে ছিলেন বিজেপি নেতৃত্ব সন্তোষ সাহা সহ এলাকার প্রচুর বিজেপি কর্মী। মঙ্গলবার ২২ নম্বর ওয়ার্ডের দুই নম্বর বুথে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা। ভোট প্রচারে অংশ নিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, এবারের নির্বাচনে আরও বেশি ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী হিমানী দেববর্মা। তিনি আরো বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার গত আট বছরে আগরতলা শহরের কল্পনাতীত উন্নয়ন করেছে। শহর আজ স্মার্ট সিটিতে পরিণত হয়েছে। আগামী দিনে ব্যাঙ্গালোরে এবং মুম্বুই শহরের মতো সেজে উঠবে আগরতলা। মন্ত্রী আরো জানান ,শহরের কল্পনাতীত উন্নয়নই আগরতলা পৌর নিগমের নির্বাচনে বিজেপির বিপুল জয়ের মূল চাবিকাঠি হবে।