
আইনেট প্রতিনিধিঃ শিশুদের প্রতিভা বিকাশ, সামাজিক সচেতনতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা মানুষদের সম্মান জানানোর লক্ষ্যে মনু ইউথ সোসাইটির উদ্যোগে বীরচন্দ্র মনুতে শুরু হলো ‘শিশুর সংস্কৃতি, নতুন কুঁড়ি: মেধা ও উদ্ভাসিত প্রতিভা উৎসব, বালক সেবা ও ফুড ফেস্টিভ্যাল ২০২৬’। আজ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দু’দিনের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, বিশিষ্ট সমাজসেবীদেবাশীষ ভৌমিক, শান্তির বাজার পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সপ্না বৈদ্য, বিশিষ্ট সমাজসেবী মম্ভু মগ, বিশিষ্ট সমাজসেবী গৌরব মগ চৌধুরী, লংতরাই গুঁড়া মশলার কর্নধার রতন দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উদ্যোক্তারা। ১৬ ও ১৭ নভেম্বর চলবে এই শিশু উৎসব। দু’দিনের এই আয়োজনে শিশুদের নিয়ে থাকছে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা, শিক্ষাসামগ্রী বিতরণ এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের নানা কর্মসূচি। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি, ঐতিহ্যবাহী ত্রিপুরার খাদ্য উৎসব এবং কৃষক, গুণীজন, দরিদ্র ও দুস্থ ব্যক্তি এবং মৃৎশিল্পীদের বিশেষ সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের পাশাপাশি শিশু শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানও এই উৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। উল্লেখ্য, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মনু ইউথ সোসাইটি (রেজিস্ট্রেশন নম্বর: ৯৮৪৩)-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিতে চাইছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের আশা, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের বীরচন্দ্র মনু শিশুমেলা ২০২৬ একটি সুন্দর ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রভু করুনেশ্বর মাধব দাস ইয়ুথ সোসাইটির এইধরনের উদ্যোগকে সাধুবাদ জানান। এছাড়া আজকের অনুষ্ঠানের বিভিন্ন দিক গুলো নিয়ে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন প্রভু। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি জানান বর্তমান সময়ে শিশুদের মোবাইলে আসক্ত করা হচ্ছে। পিতা মাতারা নিজদের কাজের সুবিধার্থে ও ছেলে মেয়েদের খাবানোর জন্য ছোটদের হাতে মোবাইল দিয়েদেয়। এতেকরে ছোটরা মোবাইলে আশক্তহয়েপরে এবং ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে। অপরদিকে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ স্বরূপ তিনি জানান ছেলে মেয়েরা যদি সাধারণ বিষয়ে পড়াশুনা করতে চায় অভিবাবকরা চায় বিঞ্জান নিয়ে পড়াশুনা করতে হবে। তাই ছেলে মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে কিছু না করার পরামর্শ দেন ও শিশুদের হাতে মোবাইল তুলে না দেওয়ার পরামর্শ দেন। এছাড়া বাল্য বিবাহ বন্ধ করা ও নেশামুক্ত যুব সমাজ গঠনের পরামর্শ দেন জেলা সভাধিপতি। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।