img


নিগম ভোটের জন্য ইভিএম কমিশনিংয়ের কাজ শুরু, উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক


আইনেট  প্রতিনিধিঃ      আগামী ২৭ নভেম্বর নগর ভোট। একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগরতলা পৌরনিগমের ৫১ টি ওয়ার্ডের। এই নির্বাচনকে সামনে রেখে ভোট দানের কাজে ব্যবহৃত ইভিএম গুলির কার্যকারিতা খতিয়ে দেখা শুরু হয়েছে। বুধবার আগরতলার উমাকান্ত  স্কুলে ভোটের কাজে ব্যবহৃত হবে এমন ইভিএম মেশিন গুলির কার্যকারিতা পরীক্ষা করা হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এদিন ইভিএম গুলির কার্যকারিতা পরীক্ষা করা হয়।এই কাজে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস। এদিন সদর মহকুমা শাসক মানিক লালদাস জানান ,ইভিএম কমিশনিং এর কাজে আগরতলা পৌর নিগমের জন্য নিযুক্ত অন্যান্য রিটার্নিং অফিসাররাও উপস্থিত রয়েছেন। তিনটি হলে চলে ইভিএম কমিশনিংয়ের কাজ। প্রতিটি হলেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন বলে জানান সদর মহকুমা শাসক মানিক লাল দাস।