
আইনেট প্রতিনিধিঃ যুব সমাজের প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক চর্চায় উৎসাহ প্রদান এবং তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে ধলাই জেলায় অনুষ্ঠিত হয় জেলা স্তরের যুব উৎসব। ‘Viksit Bharat Young Leaders Dialogue 2027’-এর অঙ্গ হিসেবে আয়োজিত এই Dhalai District Level Youth Festival-2026-এর সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় ।
ধলাই জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই যুব উৎসবের মূল আকর্ষণ থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্তের প্রতিভাবান যুবক-যুবতীরা এই উৎসবে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরেন।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ বলেন, যুব উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আরও বেশি করে যুক্ত করার পাশাপাশি তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের দক্ষতা বিকাশের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘Viksit Bharat’-এর ভাবনাকে সামনে রেখে দেশের উন্নয়নে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব অপরিসীম।
Dhalai District Level Youth Festival - 2026 অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিকারিবাড়ি কমিউনিটি হলে । প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদ্বোধক জেলা সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইএম রাজেশ্বর দেববর্মা , জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা, জেলা স্পোর্টস অফিসার সাকুলাম দেববর্মা, জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বিশ্বজিত বনিক সহ অন্যান্য।
জেলা স্তরের এই যুব উৎসবকে ঘিরে যুব সমাজের মধ্যে উৎসাহ ছিল ব্যাপক। সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার যুবদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক আদান-প্রদানেরও সুযোগ তৈরি হয় এই উৎসবের মাধ্যমে।
উল্লেখ্য, ‘Viksit Bharat Young Leaders Dialogue 2027’-কে সামনে রেখে যুব সমাজকে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ধলাই জেলা স্তরের যুব উৎসবও সেই বৃহত্তর উদ্যোগেরই একটি অংশ।