img


৩৪ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের ব্যাপক সারা, কর্মী এবং জনগণের উচ্ছ্বাস বিরাট জয়ের ইঙ্গিত দিচ্ছে মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   আগরতলা পৌর নিগমের নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তুষার কান্তি ভট্টাচার্য। বৃহস্পতিবার প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন জয়নগর এলাকায় ভোট প্রচার করেন মুখ্যমন্ত্রী। ভোট প্রচারে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থক। বৃষ্টি উপেক্ষা করেই চলে বিজেপির ভোট প্রচার। এদিন ভোট প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ,২০২১ সালের নগর ভোট থেকেও এবার কর্মী এবং জনগণের মধ্যে বেশ ভালো সারা পরিলক্ষিত হচ্ছে। তাই খুব ভালো একটা ফলাফল আশা করছেন তিনি এবং বাস্তবের সেটাই হতে চলছে। মুখ্যমন্ত্রী আরও জানান ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই দেশের উন্নয়ন নিয়ে ভাবেন। সরকারও উন্নয়নের কাজ করছে। উন্নয়নের নিরিখেই দল মানুষের কাছে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান ,৯৯% মানুষ শহরের উন্নয়ন নিয়ে বলছেন তারা খুব খুশি।