
আইনেট প্রতিনিধিঃ প্রয়াস যুবশক্তি মেনে নেবে না। বৃষ্টিস্নাত বিশাল বাইক রেলিতে এর প্রমাণ দিল ১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৮ এবং ২৯ নম্বর ওয়ার্ডের যুব কর্মীরা। এদিন দুই ওয়ার্ডের যুবকরা এদিন বিশাল বাইক রেলি সংঘটিত করে। এর উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন ১৩ প্রতাপগড় মন্ডলের সভানেত্রী স্বপ্না দাস ,সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান ,১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৮টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা বিশাল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় কে উপহার দেবেন।