img


দুর্যোগ উপেক্ষা করেই ২১ নম্বর ওয়ার্ডে বিজেপির ভোট প্রচার


আইনেট  প্রতিনিধিঃ     প্রাকৃতিক দুর্যোগেও বিরাম নেই বিজেপির ভোট প্রচার। বৃহস্পতিবার সকালে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলে আগরতলা পৌরনিগমের ২১ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী প্রেমাশীষ সাহার সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা। ভোট প্রচারে অংশ নেন প্রাক্তন প্রদেশ বিজেপি সভাপতি তথা বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। এই প্রচার কর্মসূচি উপলক্ষে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, প্রতিটি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের নিয়ে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে আসন্ন আগরতলা পৌর নিগমের নির্বাচনে ৫১ টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিশাল ভোটের ব্যবধানে জয়ী হতে চলছেন। সাংসদ রাজীব ভট্টাচার্য আরো জানান ,বিরোধী দলগুলো নীতিভ্রষ্ট। রাজ্যবাসী এদের ২০১৮, ২০২৩ এবং ২০২১ সালের নগর নির্বাচনে মোক্ষম জবাব দিয়েছেন। আসন্ন নগর ভোটেও রাজ্যবাসী বিরোধীদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত হয়ে রয়েছেন।