
আইনেট প্রতিনিধিঃ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে দোকানে তালা দিলো প্রশাসন। বৃহস্পতিবার আমবাসা মহকুমার গঙ্গানগর এলাকার গোপেন্দ্র শর্মার দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ বাজেয়াপ্ত করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন ধলাই জেলার ড্রাগ ইনস্পেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায়। সঙ্গে ছিলেন বিএসএফ ও স্থানীয় পুলিশ প্রশাসন। ড্রাগ ইনস্পেক্টিং অফিসার বিশ্বজিৎ সিংহ রায় জানিয়েছেন লাইসেন্স না থাকায়, প্রায় এক লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে আধিকারিকদের উপস্থিতি টের পেয়ে দোকান মালিক পালিয়ে যায় বলে অভিযোগ। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আধিকারিকরা।