img


ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে নাকচ


আইনেট  প্রতিনিধিঃ      ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটের রিপাবলিকান সদস্যরা। এর ফলে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থানের প্রতি সমর্থনই প্রকাশ পেল। তবে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে যুদ্ধবিরোধী জনমতও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।     

প্রস্তাবটি অনুমোদিত হলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা তা অব্যাহত রাখার জন্য কংগ্রেসের সম্মতি নিতে হতো ট্রাম্পকে। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশনের অধীনে এটি উত্থাপন করা হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ২২০-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়।

সিনেটের ভোটে দলীয় অবস্থানের প্রতিফলন দেখা গেছে। প্রস্তাবের পক্ষে অবস্থান নেন তিন রিপাবলিকান সিনেটর—মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মারকাওস্কি ও কেনটাকির র‍্যান্ড পল। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে শুধু পেনসিলভানিয়ার জন ফেটারম্যান প্রস্তাবের বিপক্ষে ভোট দেন। ডেমোক্র্যাটিক পার্টি থেকে দূরত্ব বজায় রাখা এই সিনেটর ইসরায়েল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছেন।