img


ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৮৩০ কোটি ডলার


আইনেট  প্রতিনিধিঃ       ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ৪৮৩০ কোটি ডলারে পৌঁছেছে। পেন্টাগনের এক কর্মকর্তা সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে সামরিক অভিযানে এ অর্থ ব্যয় হয়েছে।    বৃহস্পতিবার (২০ নভেম্বর) মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে এ তথ্য জানান আর্থার মিলার। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অর্থ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক বিভাগের সহকারী সচিব পদে মনোনীত হয়েছেন।      শুনানিতে মিলার জানান, যুদ্ধের মোট ব্যয়ের মধ্যে রয়েছে ব্যবহৃত গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের মূল্য, সামরিক সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ এবং অভিযান পরিচালনার ব্যয়। তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো মেরামতের খরচ এ হিসাবের অন্তর্ভুক্ত নয়।