img


পারমাণবিক ঝুঁকি কমাতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি চীন: ট্রাম্প


আইনেট  প্রতিনিধিঃ       পারমাণবিক ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনায় বসতে চীন রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটির আগের অনীহার কথা উল্লেখ করে তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক পিছিয়ে রয়েছে বেইজিং। শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘তারা (চীন) এতে রাজি হতে চায়নি। কারণ, চীন অনেক পিছিয়ে রয়েছে।’নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত সম্পর্কে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে এবং চীন অনেক পিছিয়ে। তবে আগামী ১০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করেন তিনি।ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, চীন আগে ত্রিপক্ষীয় পারমাণবিক ঝুঁকি কমানোর আলোচনায় অংশ নিতে অনাগ্রহী ছিল। তবে এবার দেশটি আলোচনায় বসতে সম্মত হয়েছে।তবে আলোচনার সম্ভাব্য সময়সূচি, কাঠামো কিংবা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাননি ট্রাম্প। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে সম্মতির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট