img


পিনাকী চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।


 আইনেট  প্রতিনিধিঃ      শনিবার আগরতলা পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী পিনাকী চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই ২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে মোতায়েন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিরোধীরা অযথা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল।     এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকারের দুর্নীতি সংক্রান্ত মন্তব্যেরও কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। দুর্নীতির সঙ্গে বিজেপিকে যুক্ত করার আগে বামফ্রন্টের শাসনকালের বিভিন্ন দুর্নীতি ও কেলেঙ্কারির ইতিহাস খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। বামেদের অতীত শাসনকালকে নিশানা করে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।   : অন্যদিকে, নির্বাচনী প্রচারে বিরোধী দলের পতাকা ও ফেস্টুন খুলে নেওয়া, কর্মীদের বাধা দেওয়া এবং মারধরের অভিযোগ প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। বিরোধীরা এসব অভিযোগ করতেই থাকবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, মানুষ বিজেপির সঙ্গে রয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাই বিজেপিকে পরাজিত করা সহজ নয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।