
আইনেট প্রতিনিধিঃ নির্বাচন কাজে নিযুক্ত কর্মীদের ভোটদান প্রক্রিয়ার শুরু হয় আজ থেকে। আজ এবং আগামীকাল দুদিন চলবে ইডিবি ভোট গ্রহণ পর্ব। আজ আমবাসা পুরো পরিষদের নির্বাচনে নিযুক্ত ভোট কর্মীদের ভোট গ্রহণ হয় কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে । পুলিশি প্রহরার মধ্য দিয়ে চলে ভোট গ্রহণ পর্ব। ইডিবি ভোট গ্রহণ সম্পর্কে রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসক কমল দেববর্মা জানান আজ এবং আগামীকাল দুদিন চলবে ই ডি বি ভোট গ্রহণ পর্ব। ভোটে নিযুক্ত কর্মীরা সকাল থেকেই নির্দিষ্ট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ।
আর ও তথা মহাকুমা শাসক কমল দেববর্মা জানান আমবাসায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা সঠিক রয়েছে। প্রত্যেকদিন পুলিশের তরফে নির্বাচনী এলাকায় টহল চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।