img


আগরতলার শিশুবিহার স্কুলে সরকারি কর্মচারীদের জন্য শুরু হয়েছে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া।


আইনেট  প্রতিনিধিঃ    ২১ ও ২২ নভেম্বর, দু’দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ। নির্বাচনী কাজে নিযুক্ত  সরকারি কর্মচারীরা Election Duty Ballot বা EDB-এর মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটদানের সময় পরিচয়পত্র, বিশেষ করে EPIC কার্ড সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিন ভোটগ্রহণের বিভিন্ন দিক এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন রিটার্নিং অফিসার মানিক লাল দাস।   নির্বাচনী দায়িত্ব পালনের কারণে যাতে কোনও সরকারি কর্মচারী তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যালট ভোটগ্রহণের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ২১ ও ২২ নভেম্বর এই প্রক্রিয়া চলবে আগরতলার শিশুবিহার স্কুলে।