img


সোশ্যাল মিডিয়ায় ফাঁস নারকীয় কাণ্ড, দ্বিতীয় অভিযুক্ত এখনও অধরা


আইনেট  প্রতিনিধিঃ        গত ৯ নভেম্বর ঘটা নির্মম গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে, যা ভুক্তভোগীর অসহায়তা ও নিরাপত্তার চরম সংকটকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সংঘটিত এই জঘন্য অপরাধের খবর প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই সক্রিয় হয় প্রশাসন। ভুক্তভোগীর মৌখিক অভিযোগ রেকর্ড করে সাব্রুম থানায় মামলা রুজু করা হয় যার নাম্বার যথাক্রমে 26/2026-U/S70(1)&61(2)3(5)BNS । তদন্তে নেমে অভিযুক্তদের মধ্যে একজনকে পুলিশ রিমান্ডে নেওয়া হয় এবং রিমান্ডের মেয়াদ শেষে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।একুশে নভেম্বর শনিবার গোটা বিষয় সম্বন্ধে সংবাদ মাধ্যমকে জানান সাব্রুম থানার পুলিশ অধিকারী সুশান্ত দেব।   প্রশাসন জানিয়েছে, বাকি অভিযুক্তের খোঁজে তল্লাশি ও তদন্ত অব্যাহত রয়েছে। কিন্তু বারবার এমন ঘৃণ্য অপরাধ ও অভিযুক্তদের গা-ঢাকা দেওয়ার প্রবণতা সমাজে নারীর নিরাপত্তার দুর্বল দিকগুলোকেই আবারও সামনে এনে দিল।