
আইনেট প্রতিনিধিঃ কমলপুরের বড়লুৎমায় শুরু হয় মহারাসলীলা উৎসব ও মেলা। শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মহকুমা শাসক গিডিয়ন মলসম, সহ অন্যান্য অতিথিরা। সভাপতিত্ব করেন প্রদীপ সিনহা। বলা বাহুল্য এবার উক্ত উৎসব ও মেলা ১৩০ বছরে পা রেখেছে। পাঁচদিন ব্যাপী এই উৎসব ও মেলাকে কেন্দ্র করে রাস্তার দুপাশে বসেছে বিভিন্ন দোকান এছাড়া বিমল সিনহা মুক্ত মঞ্চে পাঁচদিন চলবে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান।মেলার প্রাঙ্গণে বসেছে শত শত দোকানপাট, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।
পাঁচদিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে প্রতিদিনই থাকছে নানা আয়োজন। বিমল সিনহা মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় পাঁচদিন ধরে মুখরিত থাকবে মেলা প্রাঙ্গণ। বিশেষ করে মেলার শেষ দুইদিন দর্শনার্থীদের ব্যাপক সমাগমে বড়লুতমা পরিণত হয় জনসমুদ্রে।
আগামী ২৪ নভেম্বর, মেলার অন্তিম দিনে বড়লুতমা ত্রয়মণ্ডপে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের মহারাস যাত্রা। ঐতিহ্যবাহী এই রাসযাত্রাকে ঘিরে ইতিমধ্যেই ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
১৩০ বছরের ঐতিহ্য বহনকারী বড়লুতমার এই মহারাস উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি কমলপুরের ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক মিলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রাসযাত্রা কমিটির পক্ষ থেকে পাঁচদিনব্যাপী এই উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।