img


সোনার দাম কমা প্রসঙ্গে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


 আইনেট  প্রতিনিধিঃ     মধ্যবিত্তের হাতের বাইরে চলে গিয়েছিল সোনার দাম। হলুদ ধাতু কার্যত ছুঁতেই পারছিলেন না সাধারণ মানুষ, এতটাই দাম বেড়ে গিয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই সোনার দামে পতন দেখা যাচ্ছে। প্রায় রোজই অল্পবিস্তর কমে যাচ্ছে সোনার দাম। গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে শনিবার, ২১ নভেম্বরও কলকাতার বাজারে সস্তা হয়েছে হলুদ ধাতু। স্বাভাবিকভাবেই সোনার দামে এই পতনে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। আর এই প্রসঙ্গে, সোনা কম কেনার পরামর্শ মানায় গতকাল লখনউয়ে সভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর।এদিন লখনউয়ের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, 'এক বছর আগে আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সাড়া দিয়ে সোনা কেনা কমিয়ে দিয়েছেন। এটি দেখে আমি আনন্দিত, আর এর ফলেই সোনার দাম কমেছে।' গতকাল লখনউয়ে সভা থেকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।