img


ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তে ৯ ইস্যুতে নজর


 আইনেট  প্রতিনিধিঃ       মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের সুযোগ তৈরি হলেও কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নিয়ে চ্যালেঞ্জে রয়েছে দলটি।      পিউ রিসার্চ সেন্টারের জরিপে ৬৭ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, ডেমোক্র্যাটরা অতিরিক্ত তদন্ত করতে পারেন। বিপরীতে ৩১ শতাংশ চান আরও তদন্ত। সিএনএন-এর বিশ্লেষণে উঠে এসেছে সম্ভাব্য নয়টি বিষয়।     ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি: ক্রিপ্টোকারেন্সি, শেয়ারবাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ট্রাম্পের আর্থিক সুবিধা অর্জন এবং তার পরিবার ও ঘনিষ্ঠদের সম্ভাব্য স্বার্থের সংঘাত তদন্ত হতে পারে।    

ইরান যুদ্ধ: যুদ্ধ শুরুর যুক্তি, ইরানের হুমকি নিয়ে ট্রাম্পের বক্তব্য এবং ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন হামলার ঘটনা খতিয়ে দেখা হতে পারে।

এপস্টেইন ফাইল: জেফরি এপস্টেইনের কর্মকাণ্ড সম্পর্কে ট্রাম্প কী জানতেন, নথি প্রকাশে বিলম্ব এবং সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের কারাগার পরিবর্তনের সুবিধা তদন্তের বিষয় হতে পারে।

অভিবাসন অভিযান: আইসিইর কর্মকাণ্ড, বিক্ষোভে দুই ব্যক্তির মৃত্যু, মার্কিন নাগরিকদের ভুল গ্রেফতার এবং ভুলভাবে অভিবাসীদের বহিষ্কারের অভিযোগ তদন্ত হতে পারে।