
আইনেট প্রতিনিধিঃ রবিবাসরীয় প্রচারের দিন আগরতলা পৌর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্তের সমর্থনে বাইক রেলি সংঘটিত করা হয়। এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের বিজেপির নির্বাচনী প্রভারী তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাইক রেলিটি নির্বাচনী এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে প্রতাপগড় বাজারে এসে সমাপ্ত হয়। এই বাইক রেলি প্রসঙ্গে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বাইক র্যালিতে যুবকদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। মন্ত্রী বলেন ,এতে প্রমাণিত হয় রাজ্যের যুবশক্তি বিজেপির সাথে রয়েছেন।
মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, র্যালিতে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাঁর কথায়, যুবকদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে যে রাজ্যের যুবশক্তি বিজেপির সঙ্গেই রয়েছে। আগামী পৌর নির্বাচনে এই যুবশক্তি বিজেপির জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচার কর্মসূচির মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনে তৎপর হয়ে উঠেছে বিজেপি।