img


১৩ নম্বর ওয়ার্ডে পাঞ্চালী পালিতের সমর্থনে মন্ত্রী টিংকু রায়ের জনসম্পর্ক অভিযান, উঠে এল জলনিকাশির সমস্যা


আইনেট  প্রতিনিধিঃ    কৈলাসহর পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি মনোনীত প্রার্থী পাঞ্চালী পালিতের সমর্থনে জনসম্পর্ক অভিযানে নামলেন মন্ত্রী টিংকু রায়। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং বিজেপি প্রার্থীর পক্ষে সমর্থন চান।
এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলি, বিদায়ী পুর চেয়ারপার্সন চপলা দেবরায়, বিজেপি মণ্ডল সভাপতি প্রীতম ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।জনসম্পর্ক অভিযানের সময় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মন্ত্রীর কাছে দীর্ঘদিনের জলনিকাশি ব্যবস্থার সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শুনে মন্ত্রী টিংকু রায় আশ্বাস দেন, একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এদিন মন্ত্রী বলেন, বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে পাঞ্চালী পালিতের সমর্থনে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তাঁর দাবি, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া থেকেই স্পষ্ট, ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবেন।