img


মহার্ঘ ভাতার ব্যবধান হ্রাস এবং অষ্টম বেতন কমিশন গঠনে সরকার আন্তরিক -মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ     আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে রবিবার রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে অবসরপ্রাপ্ত এবং সিনিয়র সিটিজেন সেলের ত্রিপুরা প্রদেশের এক সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য ,প্রাক্তন কর্মচারী নেতৃত্ব সন্তোষ সাহা, সমর রায় ,আগরতলা পৌর নিগমের বর্তমান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, সরকার কেন্দ্রীয় কর্মচারীদের সাথে রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতার ব্যবধান ঘোচাতে বদ্ধপরিকর। এই ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা জারি রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ের তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ২০২২ সালের জুলাই মাসে কর্মচারীদের ৩ শতাংশ থেকে ৫ শতাংশ ডিএ  প্রদান করা হয়। ২০২২ সালের ডিসেম্বর মাসেই ১২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার মধ্য দিয়ে ডিএ  প্রাপ্তির পরিমাণ কুড়ি শতাংশ করা হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে ডিএ প্রাপ্তির পরিমাণ আরো পাঁচ শতাংশ বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হয় ।২০২৪ সালের নভেম্বর মাসেই তা বৃদ্ধি করে ৩০ শতাংশ করা হয়। মুখ্যমন্ত্রী জানান, ২০২৫ সালের এপ্রিল মাসের তিন শতাংশ দিয়ে মঞ্জুর করা হয় ।সে বছর অক্টোবর মাসেই আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এভাবে ২০২৬ সালের এপ্রিল মাসে মহার্ঘভাতা বাড়িয়ে ৪১ শতাংশ করা হয় ।গত অক্টোবরে আরো ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়। বর্তমানের ৪৪% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। একই সাথে এর সুবিধা পাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মচারীরাও। মুখ্যমন্ত্রী জানান ,এখনো সরকারের ইচ্ছা রয়েছে দ্রুত ডিএ'র ব্যবধান কমিয়ে আনার। সরকারের সদিচ্ছার কারণেই ২০২২ সালের জুলাই মাস থেকে এখন পর্যন্ত চার বছর তিন মাসের মধ্যে ৩৬ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। পূর্বতন সরকারের আমলে এই বিষয়টি সম্ভবই ছিল না। তারা কর্মচারীদের শ্রেণী শত্রু মনে করত।ডিএ প্রদানের বিষয়টি নিয়ে রাজ্য থেকে দিল্লির যন্তর মন্তরে পর্যন্ত যাওয়া হয়েছিল। এরা চাইতো ডিভাইড এন্ড রুলের মধ্য দিয়ে কর্মচারীদের শোষণ করতে।