img


বিজেপি প্রার্থী সমর্থনে ভোট প্রচার বিধায়ক রতন চক্রবর্তীর


 আইনেট  প্রতিনিধিঃ    উন্নয়নের কর্মযজ্ঞে খুশি জনগণ ।আর বিজেপির প্রতি জনগণের অটুট আস্থা এবং বিশ্বাসের উপর ভর করেই আগরতলা পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর বিরাট জয় নিয়ে প্রত্যয় ব্যক্ত করলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী ।রবিবার ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিংকি ঘোষের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন বিধায়ক ।সাথে ছিলেন প্রার্থী পিংকি ঘোষ সহ দলের কর্মী সমর্থক। এদিন বিধায়ক রতন চক্রবর্তী বলেন ,গত পাঁচ বছরে এখানে যথেষ্ট উন্নয়নের কাজ হয়েছে। শুধু আগরতলা পৌরনিগম নয় ,পূর্ত দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর ,বিধায়ক এবং সাংসদ তহবিল সবমিলিয়ে ৫০ টি রাস্তা ও ড্রেন হয়েছে । ২ হাজার ঘর প্রদান করা হয়েছে। বিভিন্ন বেনিফিশিয়ারি স্কিমে মানুষের রোজগার বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।বিধায়ক আরো বলেন ,সবমিলিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের উন্নয়নমূলক কাজকর্মে মানুষ খুশি। মানুষের আস্থা এবং বিশ্বাস অটুট রয়েছে। জনগণের এই আস্থা এবং বিশ্বাসই এবারও ৯ নম্বর ওয়ার্ড থেকে বিজিবি প্রার্থীকে সর্বাধিক ভোটে জয়যুক্ত করার মূল চাবিকাঠি বলে দৃঢ়তার সাথে জানান বিধায়ক রতন চক্রবর্তী।