img


রাজ্যের বিভিন্ন দফতরে ১০,১৪৬ জনকে নিয়োগ,- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


আইনেট  প্রতিনিধিঃ   রাজ্যে নতুন সরকার আসার পর থেকেই ধীরে ধীরে বিভিন্ন দফতরে নিয়োগ শুরু হয়েছে। এবার রাজ্যের বিভিন্ন দফতরে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে মোট ১০,১৪৬ জনকে। পাশাপাশি নবম ও দশম শ্রেণির যেসব শিক্ষকদের চাকরি চলে গিয়েছিল তাদেওয়ার পরীক্ষা নেওয়া হয়েছে , সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।   

মুখ্যমন্ত্রী বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে বেশকিছু দফতরে লোক নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মোট ১০,১৪৬ জনকে বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। এর মধ্যে ইএফআর অর্থাত্ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে ১ হাজার জনকে নিয়োগের প্রস্তাব রয়েছে, অন্যান্য দপ্তরগুলো থেকে নিয়োগের প্রস্তাব রয়েছে। রিক্ুটমেন্ট হবে, পিএসসির মাধ্যমে, পিআরবির মাধ্যমে, হেলফ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। এছাড়া কিছু কন্ট্রাক্টচুয়াল নিয়োগ হবে জেলা শাসকের মাধ্যমে হবে।

মোট রিক্রুটমেন্ট হবে ১০,১৪৬। মুখ্যমন্ত্রী বলেন, ওই ১০,১৪৬ দনের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সে। পুলিস ও ইএফআর-এ  ৯,২৫০ জনকে নিয়োগ করতে হবে। তার মধ্যে সাব ইন্সপেক্টর ৬৫০, কনস্টেবল ৮০০০, রাইফেলম্যান ৬০০, অ্যান্টি নিরকোটিকে ৪৮, সাইবার ক্রাইম ১৬০। এছাড়াও পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভলপমেন্টে ৬৩৮ জনকে নিয়োগ করা হবে। ট্যুরিজম ও আরবান ডেভলপমেন্ট রয়েছে।