
আইনেট প্রতিনিধিঃ সুযোগ ও পরিবেশ অনুকূলে আসা মাত্রই ইরানের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে জড়ানো উচিত বলে মনে করেন মোসাদের সাবেক প্রধান ডেভিড বার্নিয়া। জেরুজালেমে এলনেট সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি সাফ জানিয়ে দেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে কোনো কূটনৈতিক সমঝোতা কখনোই কাজ করবে না।
ইসরাইল ও ইউরোপের সম্পর্ক নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে বার্নিয়া বলেন, পরমাণু অস্ত্র বানানোই ইরানের মূল লক্ষ্য। গত জুনে মোসাদের দায়িত্ব ছাড়া এই সাবেক গোয়েন্দাপ্রধান জানান, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল আগে দুটি হামলা চালালেও সেই লক্ষ্য থেকে সরে আসেনি তেহরান।
ইরানের আচরণ বদলাতে নিষেধাজ্ঞাকে সময় দেওয়ার পথ খোলা আছে বলে মানলেও সতর্কবার্তা দিয়েছেন বার্নিয়া। তার মতে, ইরানের সম্ভাব্য চাল বা কৌশল সামলাতে পশ্চিমা দেশগুলোকে তৈরি থাকতে হবে। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে চলা অস্থিরতা মোকাবিলার মতো সামর্থ্য ও প্রস্তুতি দেশগুলোর আছে কি না, তা নিয়েও নিজেদের প্রশ্ন করা উচিত।