img


বড় ধাক্কা ট্রাম্প শিবিরে, ৩৪ বছর পর মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা


আইনেট  প্রতিনিধিঃ   নর্থ ক্যারোলিনার একটি গুরুত্বপূর্ণ আসনে জয়ের মাধ্যমে ১৯৯২ সালের পর মার্কিন প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটিক পার্টি।   রোববার (২২ নভেম্বর) চূড়ান্ত ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থী চাক হাবার্ড মাত্র ৩৩০ ভোটের ব্যবধানে রিপাবলিকান প্রতিনিধি ভার্জিনিয়া ফক্সকে পরাজিত করেন।      সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনের ফলাফলে ৯৯ শতাংশ ভোট গণনা শেষে হাবার্ডের বিজয় নিশ্চিত হয়। এই নির্বাচনের মাধ্যমে ডেমোক্র্যাটরা মার্কিন সিনেটের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে।     চলতি মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসনে জয়লাভ করেছে, যেখানে রিপাবলিকানরা পেয়েছে ১৭৩টি আসন। এখনো চারটি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ১৯৯২ সালে বিল ক্লিনটন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো দল প্রতিনিধি পরিষদে ২৫৮টি আসনে জয়ের রেকর্ড গড়ল।