
আইনেট প্রতিনিধিঃ বিজেপির প্রচার চলছে জোর কদমে। আমবাসা পুরো পরিষদ নির্বাচনে বিজেপি প্রচারে এক কদম এগিয়ে। আজ বিকেলে আমবাসায় বিজেপি নির্বাচনী প্রচারে আসলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। তিনি প্রথমে আমবাসা টাউন হলে এক সভায় মিলিত হয়। প্রার্থীদের সাথে এবং বিজেপির কর্মী সমর্থকদের সাথে আলোচনা করেন। তারপর সন্ধ্যায় বিশাল কর্মী সমর্থকদের নিয়ে রোড শো করেন, আমবাসা টাউন হল থেকে রোড শো শুরু হয় আমবাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে আমবাসা মোটরস্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিজেপি প্রদেশ সভাপতি বলেন শুধু আমবাসায় নয় গোটা রাজ্যের নগর পৌরনিগম ও পৌরসভায় বিজেপির জয়জয়কার হবে।