img


২৮ এ একটি আসন পেতেই 'সুদীপ' সহ বিরোধীদের মুশকিল হবে- মন্ত্রী রতন লাল নাথ


আইনেট  প্রতিনিধিঃ       আগরতলা পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে সোমবার বিজেপির ১০ নম্বর ওয়ার্ডের  উদ্যোগে এক বড়সড় পথযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি চন্দ্রপুর টাটা কালিবাড়ি সংলগ্ন ইচামুয়া থেকে শুরু হয়। পদ যাত্রায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ ,প্রার্থী বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। বিজেপি প্রার্থী বিশ্বজিৎ রায়ের স্বপক্ষে পদযাত্রায় কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখে উচ্ছ্বাসিত মন্ত্রী রতনলাল নাথ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিজেপির পক্ষে আগে ছিল বাতাস, এরপর হয়েছে হাওয়া ।আর এখন বিজেপির স্বপক্ষে সুনামি ঝড় উঠেছে। এই অবস্থায় বর্তমানে শ্লোগান উঠেছে আগরতলা পৌরনিগমের ৫১তে ৫১ সহ প্রতিটি ওয়ার্ডেই বিরোধীদের জামানত  জব্দ করা। বিজেপির সমর্থনে শ্রমিক কৃষক ছাত্র যুবক থেকে শুরু করে মেহনতি মানুষ সকলেই বেরিয়ে এসেছেন।  এই পদযাত্রাটি ৬ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্র ভিত্তিক হচ্ছে বলে জানিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন ,এডিসি থেকে শুরু করে ভিলেজ ভোট এবং বর্তমানে নগর ভোটকে কেন্দ্র করে বিজেপি তথা এনডিএ'র পক্ষে যে হাওয়া উঠেছে এই হাওয়া জারি থাকলে ২৮ এর বিধানসভা নির্বাচনে বিরোধীদের পক্ষে একটি আসনই পাওয়ার মুশকিল হয়ে যাবে ।১৩ প্রতাপগড় বিধানসভা কেন্দ্রে সিপিএম ভালো ভোট পাবে কিনা সন্দেহ রয়েছে। একই অবস্থা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের সুদীপ বাবুরও। মন্ত্রী বলেন, চালাকি অল্প সময়ের জন্য চলে ।দীর্ঘ সময়ের জন্য চলেনা।