
আইনেট প্রতিনিধিঃ পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে খোয়াই জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী পৌরহীত্যে আয়োজিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক রজত পন্থ, জেলার দুই রিটার্নিং অফিসার, জেলা পুলিশ সুপার বি. জগদেশ্বর রেড্ডি, রাজ্য পুলিশের আইজি (ল অ্যান্ড অর্ডার) মঞ্চাক ইপ্পা, খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা।আসন্ন পৌর নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনী পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বলে জানা যায়।