img


ডাল ভাত আর ভাজা খেয়ে অসুস্থ একই পরিবারের চারজন


আইনেট   প্রতিনিধিঃ  -       ডাল ভাত আর ভাজা খেয়ে অসুস্থ একই পরিবারের চারজন ।জিবি হাসপাতালে মৃত্যু হয় পরিবারের বড় সন্তানের। ঘটনা বিশালগড় মহকুমার চড়িলাম এলাকায়। বর্তমানে গুরুতর অসুস্থ পরিবারের অপর তিন সদস্য জিবি হাসপাতালে চিকিৎসাধীন।     ।কিন্তু তখনো কেউ জানতেন না এটাই তাদের একসাথে বসে শেষ খাওয়া। খাওয়ার পর অভ্যাস মত ঘুমোতে যান সকলেই ।তখনই শুরু হয় বমি এবং পায়খানা। একসাথে চারজনেরই এই অবস্থা শুরু হয়। বিষয়টি তারা পাশের বাড়ির মানুষজনদের জানান। স্থানীয়রা অবস্থা বেগতিক বুঝে তাদের একসাথে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে আশঙ্কা জনক অবস্থায় দীপক চন্দ্র দাস তার স্ত্রী ,বড় ছেলে অন্তর দাস এবং আরো এক সন্তানকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার রাতের দিকে জিবি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বড় ছেলে অন্তর দাস মৃত্যুর কোলে ঝরে পড়ে। সোমবার জিবি হাসপাতালে গুরুতর অসুস্থ এবং শোকাহত দীপক চন্দ্র দাস জানান, রবিবার দুপুরের আহারের জন্য কেবলমাত্র ডাল ভাত আর আলু ভাজা রান্না করা হয়েছিল । রান্না করা খাবারই তারা খেয়েছিলেন। ভাত খাওয়ার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে একে একে সকলেই অসুস্থ হয়ে পড়েন।     কি কারনে পরিবারের চাষ সদস্য অসুস্থ হয়ে পড়লেন তা এখনো স্পষ্ট নয়।এদিকে মৃত্যুর সংবাদ শুনে  গ্রামবাসী সোমবার সকালে জিবি হাসপাতালে ছুটে আসেন। এই মর্মান্তিক ঘটনায় চড়িলাম এলাকায় শোকের ছায়া নেমে আসে।