
আইনেট প্রতিনিধিঃ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের খরচ নিয়ে আগের তৃণমূল সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমান সরকার প্রশাসনিক বৈঠকের আয়োজন ও খরচ অনেকটাই কমিয়ে এনেছে। আগের সরকারের তুলনায় এই খাতে ব্যয় বর্তমানে প্রায় ১০ শতাংশে নেমে এসেছে। আগে পাঁচ দিন ধরে যে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক চলত, এখন তা একদিনের মধ্যেই শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাশ্রয় হওয়া অর্থ জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা এবং সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় আবেদন ফি মকুবের মতো সিদ্ধান্তের ক্ষেত্রেও এই অর্থ কাজে লাগানোর কথা তুলে ধরেন তিনি।