img


আবারও যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর


আইনেট  প্রতিনিধিঃ      ২০২৮ সালের কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট আবারও যুক্তরাষ্ট্রে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ সংশ্লিষ্ট কনফেডারেশনগুলোর প্রতিনিধিদের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি কনমেবল।

ব্রাজিলের ক্রীড়া সাংবাদিক মনিক দানেলো এ তথ্য জানিয়েছেন। তাঁর তথ্যমতে, কলম্বিয়ার বারানকুইয়ায় কনমেবল বোর্ডের সাম্প্রতিক এক সভায় উপস্থিত প্রতিনিধিদের সামনে পরবর্তী আসর যুক্তরাষ্ট্রে আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন ডোমিঙ্গেজ।

এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে সবশেষ চারটি আসরের মধ্যে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজনের সুযোগ পাবে যুক্তরাষ্ট্র।

এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকাও অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রে। ১৬ দলের অংশগ্রহণে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।