img


‘হতাশাজনক ব্যাটিংয়ের কারণে ক্যাচ ছেড়েছেন হৃদয়’


আইনেট  প্রতিনিধিঃ   সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিন চরম বাজে কেটেছে বাংলাদেশ দলের জন্য। বৃষ্টিস্নাত দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়েছে টাইগাররা। এরপর ব্যাটিংয়ে নেমে লিড নেওয়ার একেবারে কাছে দক্ষিণ আফ্রিকা। এতে শুরুতেই ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সেই কথা বললেন বাংলাদেশের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা।       বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ‍৮৮ রানে দিন শেষ করেছে। অথচ দুটি উইকেট বাংলাদেশ পেতে পারত। ১১তম ওভারে খালেদ  আহমেদের বলে জুবায়ের হামজা জীবন পান। প্রথম স্লিপে দাঁড়ানো তাওহীদ হৃদয় ক্যাচ ছাড়েন। তাই বাংলাদেশকে এক উইকেট নিয়েই দিন শেষ করতে হয়েছে।      হৃদয়ের ক্যাচ ছাড়া নিয়ে মাকেতা বলেন, ‘সে (হৃদয়) ভালোভাবেই ব্যাট করে যাচ্ছিল। আমার মনে হয় ব্যাটিংটা যে ভালো হয়নি, এটা তার মাথায় ঘুরছিল (তাই ক্যাচ মিস করেছে)। বাকি ব্যাটাররাও মনে হয় ব্যাটিংয়ের দুর্দশা নিয়েই চিন্তা করছিল। ব্যাপারটা হতাশাজনক আসলে। তবে আশা করছি সবাই ঘুরে দাঁড়াবে।’